
এই ভিডিওটি ১৯২৮ সালের (প্রায় ৯৮ বছর আগের)। এতে দেখা যায়, সেই কঠিন সময়ে হজযাত্রার যে অসীম কষ্ট ও চ্যালেঞ্জ ছিল, তা সত্ত্বেও কাবার প্রতি যাত্রীদের আকাঙ্ক্ষা ছিল অপরিসীম। প্রতিটি পদক্ষেপে ফুটে উঠেছে ঘরে খোদার টান এবং তাঁর দরবারে পৌঁছানোর অদম্য স্পৃহা।
সেই যুগের হজযাত্রীরা পায়ে হেঁটে, উটের পিঠে কিংবা খুব সাধারণ বাহনে দীর্ঘ ও কষ্টকর পথ পাড়ি দিয়ে মক্কায় পৌঁছাতেন। কিন্তু কাবার প্রতি তাদের ভালোবাসা ও আকাঙ্ক্ষা ছিল এতটাই প্রবল যে, কোনো কষ্টই তাদেরকে থামাতে পারত না। 4354510#